১০ হাজার কারাবন্দিকে ক্ষমা করে দিলেন খামেনি

নওরোজ উপলক্ষে ১০ হাজার কারাবন্দিকে ছেড়ে দিয়েছেন ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যাদের মধ্যে অনেক রাজনৈতিক বন্দিও রয়েছেন। তাদের আর কারাগারে ফিরতে হবে না। ছেড়ে দেয়াদের মধ্যে অর্ধেকই নিরাপত্তাসংশ্লিষ্ট বন্দি।

বুধবার (১৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

ইসলামী প্রজাতন্ত্রটির বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি জানান, কারাগার থেকে সাড়ে আট হাজার লোককে ছেড়ে দেয়া হয়েছে। যাদের মধ্যে রাজনৈতিক বন্দি রয়েছেন। করোনাভাইরাস মহামারী রুখতে জোরালো চেষ্টার অংশ হিসেবে তাদের মুক্তি দেয়া হয়।

ইরানি বিচার বিভাগীয় মুখপাত্র আরও বলেন, ব্যাপকসংখ্যক যেসব বন্দিকে মুক্তি দেয়া হয়, তাদের আর কারাগারে যেতে হবে না। সর্বোচ্চ ধর্মীয় নেতা তাদের ক্ষমা করে দিয়েছেন।

এমন সব বন্দিকে ক্ষমা করে দেয়া হয়েছে, তাদের পাঁচ বছরের নিচে কারাদণ্ড দেয়া হয়েছে। তবে বুধবার ছেড়ে দেয়া ব্রিটিশ-ইরানি সহায়তাকর্মী নাজানিন জাগহারি-র‌্যাটক্লিফের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হবে কিনা; তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর