লক্ষ্মীপুরে করোনা প্রতিরোধে চিকিৎসকদের বৈজ্ঞানিক সভা

লক্ষ্মীপুরে করোনা ভাইরাস বা কোভিট ১৯ রোগ নির্নয় ও পরিচালনা সম্পর্কিত বৈজ্ঞানিক প্রতিরোধ এবং করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় স্থানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্টে জেলার সকল চিকিৎসকদের উপস্থিতিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার। জেলা স্বাচিপ সভাপতি ডাঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা উপ-পরিচাক ডাঃ আশফাকুর রহমান মামুন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সিভিল সার্জন আব্দুল্যাহ, জেলা সদরের কনসালটেন্ট ডাঃ সালাহ উদ্দিন শরীফ, স্বাচিপ সাধারণ সম্পাদক ডাঃ রত্ন দ্বীপ পাল, ডাঃ ভবানী প্রসাদ, সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের কনসালটেন্টসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের পাশপাশি নিজে সচেতন ও অন্যকে সচেতন করা এবং সঠিক নিয়মে মার্স্ক ব্যবহারসহ নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।

সেমিনারে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল বিভাগীয় বিক্রয় পরিচালক সালেহ মাহমুদ মিল্লাত, আ লিক বিক্রয় পরিচালকফরহাদ আহমেদ, মোঃ সাইফুল আজমসহ স্কয়ার ফার্মার স্থানীয় কর্মকর্তা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর