বিরামপুরে পৌর মেয়রসহ হোম কোয়ারেন্টাইনে ৬জন

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বিদেশফেরত ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। তারা গত ১ থেকে ২ সপ্তাহের মধ্যে দেশে ফিরে আসেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. সোলায়মান হোসেন মেহেদী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত ব্যক্তিগুলোর মধ্যে ভারত থেকে তিনজন, সৌদি আরব থেকে একজন, সিঙ্গাপুর থেকে একজন, মালেয়েশিয়া থেকে একজন দেশে এসেছেন বলেন জানা গেছে।

গতকাল বুধবার(১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির ওই ব্যক্তিদের বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। সেই সাথে বিদেশ ফেরত ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইনের আদেশ অমান্য করেলে কঠোর আইন প্রয়োগ করা হবে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে একজনের (মেয়র) সর্দি ও কাশি দেখা দিয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর