রাজধানীতে করোনার সংক্রমণ ঠেকাতে পুলিশের হস্তক্ষেপে যুক্তরাষ্ট্র ফেরত এক যুবকের বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বরকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বনানীর গলফ গার্ডেন কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
বুধবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান শুরু করতে গেলে খবর পায় পুলিশ। এ সময় বর-কনে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার আগেই পুলিশ পৌঁছে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ সময় নিরাপত্তার কথা বিবেচনা করে বর ও কনেকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়।
গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ বলেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর করোনা ভাইরাসের কোনো ধরনের লক্ষণ না থাকায় ছেলেটির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে বর ও কনের পরিবার।
বার্তাবাজার/এমকে