করোনা আতঙ্কে ছোটবেলার মেজাজ ফিরে পেলেন কারিনা

করোনা আতঙ্কে আজকাল কারোর সঙ্গে হাত মেলাতে ভয় পাচ্ছেন। পাছে একজন অন্যজনের থেকে করোনার আক্রান্ত হয়ে পড়েন। বিষয়টা যে ভীষণই গুরুতর তা বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হওয়ার খবর থেকেই বেশ বোঝা যাচ্ছে। এদেশেও ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি শেয়ার করে করোনার ভয়ে হাত মেলানোর (Handshake) আতঙ্ক নিয়ে মজা করে একটি পোস্ট করেছেন করিনা কাপুর খান।

অভিনেত্রী পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট করিনাকে। যেখানে ছোট্ট করিনার ভাবখানা এমন যে ”দয়া করে কেউ কাছে এসো না।” আর ছোট্ট করিনা মুখে রয়েছে মিষ্টি হাসি। আর এই ছবি পোস্ট করে বেবো লিখেছেন, ”বর্তমানে আমার অবস্থা এমনই।” যখনই কেউ হাত মেলাতে আসছে তিনিও যেন এভাবেই ভীত হয়ে পড়ছেন।

করিনার এই পোস্টের নিজে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন। রেহা কাপুর লিখেছেন, ‘মুখটা একটুও বদলায় নি।’ মালাইকা অরোরা লিখেছেন, ‘বেবোলা’, অমৃতা অরোরা লিখেছেন, ‘বেবো’, করিনার পিসতুতো ভাই আরমান জৈন লিখেছেন, ‘কিউটি বেবি’, তুতো বোন (কাকু ঋষি কাপুর কন্যা) ঋদ্ধিমা কাপুর সাহানি লিখেছেন, ‘ওয়ে কিউটেস্ট’।

প্রসঙ্গত, সম্প্রতি ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন করিনা। মাঝে মধ্যেই তাই তাঁকে সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট দিতে দেখা যাচ্ছে। এদিকে করোনা আতঙ্কে ও সরকারি নির্দেশিকায় বলিউডের বেশিরভাগ তারকাই গৃহবন্দি। বাড়িতে থেকে কে কীভাবে সময় কাটাচ্ছেন, সেই পোস্টও করতে দেখা যাচ্ছে অনেক তারকাকে। করিনার পোস্ট থেকে দেখা যাচ্ছে, সইফ যখন এই সময় বাড়িতে থেকে বই পড়ে সময় কাটাচ্ছে। করিনা তখন মগ্ন সোশ্যাল মিডিয়ায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর