করোনা: মৃতদের ৯৯ শতাংশই অন্য রোগে ভুগছিলেন

ইতালিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার। গতকার ইতালিতে বিশ্বে করোনায় রেকর্ড সংখ্যক ৪৭৫ জন মারা যায়। অন্যান্য দেশে করোনায় মৃত্যুহার ২ থেকে ৩ শতাংশ হলেও ইতালিতে মৃত্যুহার প্রায় ৮ শতাংশ। দেশটির দাবি, সেখানে যত লোক মারা গেছেন তাদের ৯৯ শতাংশই অন্য রোগে ভুগছিলেন।

ইতালিতে যারা মারা গেছেন তাদের গড় বয়স ৭৯ দশমিক ৫ বছর। গত ১৭ মার্চ দেশটিতে মারা গেছেন প্রায় সাড়ে তিনশ’ মানুষ। এর মধ্যে মাত্র ১৭ জনের বয়স ছিল ৫০ বছরের কম। দেশটিতে ৪০ বছরের কম বয়সী মৃতদের সবাই পুরুষ এবং তাদের সবারই গুরুতর শারীরিক সমস্যা ছিল।

এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। এর মধ্যেই ইতালির স্বাস্থ্য কর্তৃপক্ষ দাবি করেছে, দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে যত মানুষ মারা গেছেন তাদের প্রায় ৯৯ শতাংশের শরীরেই অন্য রোগ ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম বলেন, গত কয়েক সপ্তাহে মৃতদের ১৮ শতাংশের তথ্য অনুসন্ধান করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এতে দেখা যায়, মাত্র তিন জন অর্থাৎ ০.৮ শতাংশের শরীরে অন্য কোনও রোগ ছিল না। অর্ধেক ভুক্তভোগী অন্তত তিনটি জটিল রোগে আক্রান্ত ছিলেন এবং এক-চতুর্থাংশের এক বা দু’বার আশঙ্কাজনক অবস্থা হয়েছিল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর