২ লাখ ছাড়াল করোনায় আক্রান্ত

বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করেনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৮ হাজার। বাংলাদেশেও প্রথমবারের মতো এক বৃদ্ধ মারা গেছেন। তবে আশার কথা হল, ভাইরাসটির আক্রমণ থেকে সুস্থ হয়ে ফিরেছেন অন্তত ৮০ হাজার রোগী। জন হফকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যের বরাতে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

এদিকে করোনা মোকাবেলায় আরো কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের পর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে সতর্ক করেছে বিশ্বস্বাস্থ সংস্থা (ডব্লিউএইচও)।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সসের তথ্যমতে, সারাবিশ্বে বুধবার রাত পর্যন্ত মোট ২ লাখ ৬ হাজার ৯৫১ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এরমধ্যে মারা গেছেন ৮ হাজার ২৭২ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৩৩ জন, আর মারা গেছেন ৩০৫ জন।

সবচেয়ে বেশি ক্ষতির শিকার হওয়া চীনে ৮০ হাজার ৮৯৪ জনের মধ্যে মারা গেছেন ৩ হাজার ২৩৭ জন। এরপরই সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। সেখানে ৩১ হাজার ৫০৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ হাজার ৫০৩ জনের। বাংলাদেশে এখন পর্যন্ত ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে আইইডিসিআর। মারা গেছেন একজন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর