যুক্তরাজ্যে করোনায় একদিনেই প্রাণ কেড়ে নিল ৩২ জনের

মরণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাজ্যে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৪ জনে। সেখানে একদিনেই মারা গেছে ৩২ জন। দেশের বাইরে যেসব প্রবাসীরা রয়েছেন, তারা যেন আতঙ্কিত হয়ে এ সময়ে বাংলাদেশে ভ্রমণ না করে। কেননা ঘনবসতিপূর্ণ বাংলাদেশে যদি এটি ব্যাপক হারে সংক্রমিত হয়, এর পরিণাম হতে পারে বেশ ভয়াবহ।

ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রবাসীদের নিজ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় বিশেষ প্রয়োজন না হলে, বাংলাদেশ ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ অন্যান্য প্রবাসীদের।

দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত শনাক্ত হওয়া আক্রান্তদের অধিকাংশই প্রবাসীদের সংস্পর্শে ছিলেন। এ অবস্থায় প্রবাসীদের দেশে ফেরাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন না ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের অনেকেই।

প্রবাসীদের একজন বলেন, বাবা-মা, আত্মীয় স্বজন সবাই আপন হলেও রোগটা কারো আপন নয়।

আরেক প্রবাসী বলেন, আমরা যারা প্রবাসে আছি তাদের দেশে না ফেরায় ভালো দেশ। সেটা করলেই আমাদের দেশকে সুরক্ষিত রাখতে পারব।

যুক্তরাজ্য ন্যাশনাল হেলথ সার্ভিস ডা. আনোয়ারা আলী জানান, যারা যেখানে আছেন সেই জায়গাতে থাকবেন। আমাদের পরামর্শ থাকবে এ মুহূর্তে ভ্রমণ করবেন না। যদি আপনি রোগ বহন করে থাকেন সেটাকে নিয়ে অন্য দেশে গিয়ে ছড়ানোটা কোনো কথা হতে পারে না।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর