আ’লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

চট্রগ্রাম নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তানভীর (৪০) নামে একজন নিহত হয়েছে। তিনি বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোরশেদ আক্তার চৌধুরীর অনুসারী।

মোরশেদ আকতার চৌধুরীর অভিযোগ, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইসমাইলের সমর্থকদের হামলায় তার সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১৮ মার্চ) রাত ১২টার দিকে সংঘর্ষের ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম ) ফারুকুল হক।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোরশেদ আকতার চৌধুরীর বাড়ির সামনে তার কর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইসমাইলের সমর্থকরা। এসময় দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে তানভীর নিহত হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা চলছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর