করোনার প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক ঘণ্টা কমিয়ে দিয়েছে তাদের অফিস টাইম ।
১৯ মার্চ থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি অফিস টাইম নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
শুধু তাই নয়, কেউ অসুস্থ বোধ করলে অনলাইনে আবেদন করলে চিকিৎসার জন্য তাৎক্ষণিক ছুটি মঞ্জুর করার কথা জানানো হয়েছে।
সরকারি নির্দেশমত, সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত অফিস টাইম হলেও সরকারি কর্মজীবিরা যদি মনে করেন তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে বা অসুস্থ বোধ করছেন তবে তারা আগেও চলে যেতে পারবেন।
বার্তাবাজার/এসজে