করোনা: মর্গেও লাশ রাখার জায়গা নাই

ইতালিতে ভয়াবহ রুপ ধারণ করেছে নোভেল করোনা ভাইরাস। দেশটির উত্তর অঞ্চল লম্বারদিয়ায় শ্রমিকরা করোনায় নিহতদের শেষ শ্রদ্ধা জানাতে শেষ ফুলটি নিয়ে কবরস্থানে যান। সেখানে এত ভিড় যে এখন প্রবেশই নিষেধ করা হয়েছে। শুধুমাত্র কয়েকটি পরিবার প্রিয়জনের নিকটে থাকতে পারে

এদিকে হৃদয় বিদারক ঘটনা লম্বারদিয়ায়। লাশ আর লাশ। মর্গেও জায়গা নেই। করোনার আঘাতে ঝড়ে যাচ্ছে শত শত প্রাণ। মিলান লোম্বার্দিয়ার মর্গে জায়গা নেই। হাসপাতাল এবং বিশ্রামাগারে দিনরাত ডাকাডাকি।

ম্যাসিমো সেরাতো নামের এক ব্যক্তি মিলানের অন্যতম বৃহত্তম ফুনেরাল সংস্থার নেতৃত্ব দিচ্ছেন। তিনি মনে করেন সাম্প্রতিক দিনগুলিতে বিশ্বের পরিবর্তন হয়েছে। সবাই শোকে পাথর হয়ে গেছে। সবাই এখন অসহায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর