বিদেশ থেকে ফিরেছে ৯ হাজার কিন্তু কোয়ারেন্টাইনে মাত্র ১৪!

গত দু’সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৯ হাজার প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার নিজ এলাকায় ফিরেছেন। তাদের সবাই ফিরেছেন করোনা আক্রান্ত সব দেশ থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলার পুলিশ সুপারের কার্যালয়কে এ তথ্য জানিয়ে বুধবার (১৮ মার্চ) একটি মেইল পাঠানো হয়েছে।

পুলিশ সুপার কার্যালয় থেকে জানা যায়, ১লা মার্চ থেকে বিভিন্ন সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার ৮ হাজার ৭৬৭ জন প্রবাসী বিভিন্ন করোনাক্রান্ত দেশ থেকে বাংলাদেশে এসেছেন। ইতোমধ্যে তারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো ওই মেইলে আরও বলা হয়, দেশে ফেরার তারিখ থেকে ১৪ দিন তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়াও যে সমস্ত প্রবাসী
বিভিন্ন দেশ থেকে আসবে তাদের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নিতে হবে।

কিন্তু মাত্র ১৪জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখার কথা জানিয়েছেন জেলার সিভিল সার্জন মো. শাহআলম। তাদের মধ্যে ১২ জনই ইতালি থেকে এসেছেন। আর দুজনের একজন সৌদি ও ক্রোয়েশিয়া থেকে এসেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর