রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ৫০৪ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৮ মার্চ) বিকেলে কেরাগঞ্জের উত্তর শুভাঢ্যা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারীর নাম মোছা: পাখি (২০)। তিনি লক্ষীপুরের রায়পুর উপজেলার চরবংশি এলাকার জালাল চৌধুরীর মেয়ে। বর্তমানে তিনি কেরানীগঞ্জের উত্তর শুভাঢ্যা এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, দীর্ঘদিন থেকে গ্রেফতারকৃত পাখি মাদক ব্যবসা করে আসছিল। বুধবার সকাল থেকে তাকে নজরদারিতে রাখা হয়। পরে বিকেলে র্যাব-১০ এর একটি দল তাকে ইয়াবাসহ গ্রেফতার করে।
র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত পাখির বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস