নওগাঁয় করোনা ভাইরাস মোকাবেলায় বিদেশ ফেরত এক প্রবাসীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লা-আল-মামুন।
দন্ডপ্রাপ্ত যুবকের নাম মোজাফ্ফ হোসেন (৩৮)। তিনি নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, কয়েক দিন হল সে কাতার হতে দেশে ফিরলে করোনা মোকাবেলার জন্য এয়ারপোর্টে স্টাম্পে সহি নিয়ে তাকে হোম কোয়ারেন্টিন থাকার শর্তে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সে বাড়ি এসে সেই শর্ত না মেনে বাজার সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খবর দিলে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাড়ে ৪ হাজার টাকা অর্থদন্ড করেন। এবং ১৪ দিনের আগে এমন কাজ আর করতে পারবেন না মর্মে সর্তক করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লা-আল-মামুন বলেন, হোম কোয়ারেন্টিন ভঙ্গ করলে দেশের বৃহৎ স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবেনা। প্রয়োজনে প্রশাসন এর চেয়েও কঠোর হবে তবু কাউকে কোয়ারেন্টিন ভঙ্গ করতে দেওয়া হবেনা।
বার্তা বাজার / ডাব্লিও.এস