প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে শপিং ব্যাগে বই নিয়ে কোচিংয়ে শিক্ষার্থীরা

সারাদেশের মানুষ যেখানে করোনার আতংকে অসহায় হয়ে আছে। সরকারি দফতরগুলো সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে। স্কল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। সেখানে নাটোরে ভিন্ন চিত্র!

করোনা মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ১৬মার্চ থেকে ৩১মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা মানছে না নাটোরের কোচিং সেন্টারগুলো।

করোনাভাইরাসের কারণে কোচিং সেন্টার বন্ধের সরকারি নির্দেশনা জারির পর কৌশল পাল্টে সন্তানকে কোচিংয়ে পাঠাচ্ছেন নাটোরের কিছু অসচেতন অভিভাবক। স্কুল ব্যাগের পরিবর্তে শিক্ষার্থীদের বইগুলো ঢুকিয়ে দেয়া হচ্ছে শপিং ব্যাগে। যেন বাইরে থেকে কেউ বুঝতে না পারে ব্যাগের ভেতরে রাখা আছে বই।

সেইসাথে ভিড় বেড়ে গেছে কোচিং সেন্টারগুলোতেও। করোনা মোকাবেলায় জনসমাগম পরিহার করতে বলা হলেও বিপুল পরিমান শিক্ষার্থীদের আনাগোনা কোচিং সেন্টারগুলোতে। এ বিষয়ে সচেতন নয় শিক্ষার্থী ও কোচিং সেন্টারের মালিকেরা।

সাংবাদিকদের দেয়া তথ্যের ভিত্তিতে এগুলো বন্ধে অভিযান পরিচালনা করেন নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আবু হাসান। বেশ কয়েকটা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং এই প্রক্রিয়া নিয়মিত চলমান থাকবে বলেও তিনি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর