ছিনতাইকারীকে ধাওয়া করে ধরতে গিয়ে বাসের চাকার সাথে পিষ্ট হয়ে রাজধানীর কাফরুল থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম (৩৫)।
বুধবার (১৮ মার্চ) রাতে আগারগাঁওয়ের নতুন রাস্তার ৯ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাফরুল থানার কাফরুল থানার ওসি (অপারেশন) মো. জাহানুর আলী জানান, এক ছিনতাইকারিকে ছিনতাই করে পালাতে দেখে সেখানে দায়িত্বরত এএসআই জাহাঙ্গীর আলম তাকে ধাওয়া করেন। ছিনতাইকারীকে ধরতে রাস্তায় নামলে আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে