বন্ধ হলো দেশের সব পর্যটন কেন্দ্র

করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দিনের বিভিন্ন সময়ে দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সিদ্ধান্ত আসে।

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র পার্বত্য জেলা রাঙামাটির সব পর্যটন ও বিনোদন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে নয়টায় এ তথ্য জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

তিনি জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাঙামাটির সব পর্যটন ও বিনোদন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নির্দেশনা যদি কেউ অমান্য করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একইভাবে বান্দরবান,খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, দিনাজপুর,পটুয়াখালী,সাতক্ষীরা,বাগেরহাটসহ দেশের সকল জেলা প্রশাসন কর্তৃক ঘোষণার মাধ্যমে বন্ধ করা হয় সকল পর্যটন কেন্দ্র।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর