হোম কোয়ারেন্টিনে থাকতে অনীহা প্রকাশ করায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় যুক্তরাষ্ট্র ফেরত এক ব্যক্তির (৭৫) বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নালিশ করেছেন তারই ছেলে।
বুধবার (১৮ মার্চ) সকালে্র দিকে এ ঘটনা ঘটে। পরে ইউএনও ওই প্রবাস ফেরত বৃদ্ধকে বোঝানোর পর তিনি হোম কোয়ারেন্টাইনে যাবেন বলে কথা দেন।
প্রবাসীর ছেলে জানান, ‘আমার বাবা বাড়িতে থাকলেও বিভিন্ন কারণে বাইরে বের হতে চাইতেন। উনাকে বাইরে যেতে নিষেধ করলেও তিনি তা না মেনে উল্টো আমাদের ধমকাতেন। পরে তাকে বিস্তারিত বুঝিয়ে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।’
তিনি আরও জানান, ‘যখন আমরা বাবাকে হোম কোয়ারেন্টিনে থাকার বিষয়ে মানাতে পারছিলাম না, তখন আমি ইউএনওকে ফোন দিই। পরে ইউএনও তাকে বুঝিয়ে বলেন।’
এ বিষয়ে সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় জানান, ‘কেউ যদি হোম কোয়ারেন্টিন না মানেন, তাহলে সরকার তাকে মানতে বাধ্য করবে। প্রয়োজনে জেল–জরিমানা করবে।’
বার্তাবাজার/এসজে