দুদকের করা মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।
বুধবার (১৮ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে লোকমানের আইনজীবীর করা জামিনের আবেদনের শুনানি শেষে তা মঞ্জুর করেন।
দুদকের উপপরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে অবৈধভাবে চার কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২৭ অক্টোবর লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা করেন।
উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁওয়ের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ লোকমানকে গ্রেফতার করে র্যাব। রাজধানীর তেজগাঁও থানায় পরদিন ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় র্যাব বাদী হয়ে মাদক আইনে লোকমানের বিরুদ্ধে মামলা করে। এরপর তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, মোহামেডান ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো ভাড়া দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন লোকমান। অবৈধ এই টাকাগুলো অস্ট্রেলিয়া্র দুটো ব্যাংকে রাখা হয়েছে।চ দুই ব্যাংকে তার প্রায় ৪১ কোটি টাকা রয়েছে। ছেলে অস্ট্রেলিয়ায় পড়ার অযুহাতে তিনি মাঝে মধ্যে সেখানে যান।
বার্তাবাজার/এসজে