চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম মার্কেটে অগ্নিকাণ্ড

বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের মার্কেট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্টেডিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় ওয়ার্ল্ড কুজিন নামে একটি রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এম এ আজিজ স্টেডিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্র নগরীর নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ২৫ মিনিট চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।

অগ্নিকান্ডের মূল কারণ বা সূত্রপাত সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে না পারলেও ধারণা করা হচ্ছে রান্না বান্নার সময় কোথাও কোন ত্রুটির দরুন অগ্নিকান্ড ঘটেছে বলে জানান চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল হোসেন।

তিনি বলেন, এখন নির্দিষ্ট করে কিছু বলা যাবেনা। তবে ধারণা করা হচ্ছে রান্নার সময় কোথাও কোন অবহেলা বা ত্রুটির কারনে অগ্নিকান্ড ঘটেছে। তবে ঘটনার কারন উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর