রামগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে ছাত্রলীগের লিফলেট বিতরণ
লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরব্যাপি বিভিন্ন বাজারে করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতামূলক লিপলেট বিতরণ করেছেন রামগঞ্জ পৌর ছাত্রলীগ। বুধবার বিকেলে রামগঞ্জ পৌর ছাত্রলীগের ১ম যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম অপু মালের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় লিফলেট বিতরনে অংশগ্রহন করেন রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ,সাবেক রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল বিএসসি, সাংবাদিক এম কাউছার হোসেন, মোঃ তৌহিদুল ইসলাম কবির, ছাত্রলীগ নেতা মহিন মাল সহ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।
এসময় ব্যাবসায়ী ও জনসাধারনকে সচেতনতা অবলম্বন করে করোনাভাইরাস মোকাবেলা করার নির্দেশনা প্রদান করেন তারা।
বার্তা বাজার / ডাব্লিও.এস