দিনাজপুরের খানসামা উপজেলায় ১৪ দিনের “হোম কোয়ারেন্টাইন” এর সরকারি নির্দেশনা অমান্য করায় দুবাই ফেরত এক প্রবাসীকে ২০০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৮ মার্চ) খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল ইসলাম এই জরিমানা করেছেন বলে নিশ্চিত করেন তিনি।
বিদেশ ফেরৎ ওই ব্যক্তির পরিবারের একজন জানান, দুবাই থেকে কয়েকদিন আগে দেশে এসেছেন তিনি। তবে কোন ধরণের জ্বর সর্দি ওই ব্যক্তির মধ্যে নেই। এজন্যই বাড়ি থেকে মাঝে মধ্যে বাইরে যেতেন।
এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল ইসলাম বলেন, “গত ১০ মার্চ দুবাই থেকে দেশে আসেন ওই ব্যক্তি। এরপর তার সঙ্গে উপজেলা স্বাস্থ্য বিভাগ,উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি সেটা না মেনে বুধবার জনসম্মুখে বের হয়ে ঘোরাফেরা করছিলেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেই সাথে আগামী ২৪ মার্চ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস