করোনা ভাইরাস মোকাবিলায় সতর্কতার অংশ হিসাবে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী যাওয়া-আসা বন্ধ করে দেয়া হয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা ভারতে ফিরে যেতে পারবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাংলাদেশে্র ভারতীয় হাইকমিশন। এ সিদ্ধান্ত কার্যকর ১৮ মার্চ থেকে।
আজ বুধবার (১৮ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা ভারতে ফিরে যেতে পারবেন। তবে ভারত ভ্রমণকারী ভারতীয় নাগরিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আর ১৮ মার্চ থেকে তারা ফিরতে পারবেন।
বাংলাদেশ থেকে ভারতে স্পাইস জেট, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফিরতে পারবেন তারা। এ ছাড়া বিভিন্ন স্থলবন্দরের সীমান্ত দিয়েও ফিরতে পারবেন বলে জানানো হয়।
বার্তাবাজার/এসজে