হাসপাতালে ব্যবহৃত মাস্ক ইস্ত্রি করে আবার বিক্রি

গাজীপুর মহানগরীর টঙ্গীতে করোনা ভাইরাস আতঙ্ককে কাজে লাগিয়ে হাসপাতালের ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে শুকানোর পর ইস্ত্রি করে তা আবার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দু’জনকে আটক করলেও মূলহোতা নাছির(৩৫) এখনো পুলিশের নাগালের বাইরে।

জানা যায়, গোপালগঞ্জ সদরের আব্দুল আলিমের বড় ছেলে নাছির ১৫ বছর যাবৎ টঙ্গীতে বসবাস করে আসছে। কিন্তু গত এক মাস ধরে হঠাৎ মাস্ক ও হ্যান্ড গ্লাভস সংকট দেখা দিলে নাছির এ ব্যবসা করে দেয়। সাধারণ মানুষকে জিম্মি করে এ কালোবাজারির মাধ্যমে কয়েকদিনেই প্রচুর টাকার মালিক হয়েছে সে। নাছির রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের কয়েকটি হাসতাপালের ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক, মেয়াদ উত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারে বিক্রি করছে। এমন দৃশ্য দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমানে মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস উদ্ধার করে।

টঙ্গী পুর্ব থানার এসআই শুভ মন্ডল জানান, মাসখানেক ধরে এই ব্যবসা চলছে বলে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বিপুল পরিমানে রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ বাড়ির ম্যানেজার ও আয়রনম্যান (ইস্ত্রিকারী) সহ ২ জন কে আটক করে। তবে, মূলহোতাকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর