কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীর অর্থদন্ড
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক প্রবাসীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বুধবার সন্ধ্যায় কোয়ারেন্টে না থেকে আড্ডা দেওয়ায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করে পূণরায় কোয়ারেন্টে পাঠান।
উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের (আবদুর রশিদের ছেলে আবুল খায়ের) গত ১১ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা থাকলেও ওই প্রবাসী তা মানেন নি। ৮ বছর পর দেশে ফিরে স্বাভাভিক ভাবে মানুষের সাথে মেলামেলা শুরু করেন। হোম কোয়ারেন্টাইন না মেনে মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজারে মানুষের সাথে এক সেলুনে বসে আড্ডা দিচ্ছেন এমন খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জাকির হোসেন। এমন খবর পেয়ে পৌনে ৬ টার দিকে ঘটনাস্থলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নুরুল হুদা খান ও পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান। হোম কোয়ারেন্টাইন না মানায় ওই প্রবাসীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে পূণরায় হোম কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে অর্থদণ্ড প্রদান করে পূণরায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
উল্লেখ্য: ঈশ্বরগঞ্জ পৌর এলাকা ও ১১ টি ইউনিয়নে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৯২ জন ব্যক্তি দেশে এসেছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস