টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮ দালালকে কারাদন্ড

বুধবার (১৮ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে টাঙ্গাইল র‌্যাব ১২এর সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী।

টাঙ্গাইল র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান জানান, দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল দালাল চক্র সক্রিয় আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের নুরুল আমিন খানের ছেলে সোহেল খানকে (২৪) পাঁচ দিন ও বিশ্বাস বেতকা গ্রামের কন্দকার মনজু মিয়ার ছেলে খন্দকার আলআমিন (৩০) আট দিন এবং নাগপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের কামাল পাশার ছেলে নুপুর হাসান (৩০), দেলদুয়ার উপজেলা নাল্লাপাড়া গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে মো. ইয়ামিন (৩৫), সদর উপজেলার সন্তোষ গ্রামের মৃত মাইনোদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৪০), ধূলেরচর গ্রামের আ. মালেক সরকারের ছেলে মো. রাজন (৩৬), মীরের বেতকা গ্রামের মীর আব্দুল মিয়ার ছেলে মীর হাবিব (৩১), মো. আবুল কাশেম আলীর ছেলে আব্দুল বারেক (৪২) সাতদিন করে জেল দেয়া হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর