আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, একমাত্র আওয়ামী লীগ সব ধরনের দুর্যোগ মোকাবেলায় দেশের মানুষের পাশে ছিলো।
মঙ্গলবার(১৭ মার্চ) রাজধানীর আজিমপুরে এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাদ্য, বস্ত্র ও করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, আওয়ামী লীগই একমাত্র দল, যে দলটি, যে কোনো ধরনের দুর্যোগের সময়ে দেশের মানুষের পাশে অতীতে ছিলো, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে করোনা ভাইরাসসহ সব ধরনের সংকট মোকাবিলা করে এগিয়ে যাবে।
বার্তাবাজার/এসজে