করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অভিনব ব্যবস্থা চালু

ঢাকা মেট্রোপলিটনে থানা গুলোর মধ্যে দক্ষিনখান থানা অন্যতম। যার সুফল ইতিমধ্যে দক্ষিনখান থানাবাসী ভোগ করছেন। সেই ধারাবাহিকতায় আজ ১৮-০৩-২০২০ইং থানার মূল গেটের সামনে পাকা রাস্তার ধারে স্থাপন করা হয়েছে হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা।

সারাবিশ্ব যখন করোনা ভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে আতঙ্কিত ঠিক তখনই এই ভয়াবহ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অদ্য বিকাল ৫.০০ ঘটিকায় দক্ষিনখান থানা কর্তৃক চালু হলো হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা। থানার সামনে একটি বেসিন বসিয়ে পর্যাপ্ত পানি সরবরাহ ও সাবানসহ অন্যান্য পরিষ্কারক লিকুইড রাখা হয়েছে। যাতে সাধারন মানুষ থানায় ওঠানামা করতে ও রাস্তা চলাচলের সাধারণ মানুষ হাত ধোয়ার সুযোগ পায়। আর কিছুটা হলেও করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে পারে।

অদ্য বিকেলে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নাবিদ কামাল শৈবাল (পিপিএম-সেবা) হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন। এসময় জনাব নাবিদ কামাল শৈবাল বলেন “করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে, সচেতনতা ও সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকার আর কোন বিকল্প নাই। তিনি বলেন, পুলিশ জনগনের সেবক, আমাদের এই সামান্য উদ্যোগ যদি সাধারণ মানুষের কিছুটা উপকারে আসে তবেই আমাদের সার্থকতা”। দক্ষিনখান থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শিকদার মোহাম্মদ শামীম হোসেন বলেন ” থানায় আগত সাধারণ মানুষ ও রাস্তায় চলাচলকারী সকলের জন্যই এই হাত ধোয়ার ব্যবস্থা উন্মুক্ত হয়েছে। এটা দেখে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা উদ্যোগী হতে পারেন বলে আমি আশা করছি”।

দক্ষিনখান থানার এই উদ্যোগে খুশি ও আস্থা ফিরে এসেছে দক্ষিনখান বাসীর। এ সময় কয়েকজন পথচারী হাত ধোয়ায় অংশগ্রহণ করে প্রীত হয়ে বলেন- পুলিশের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এটা দেখে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।

এ সময় দক্ষিনখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এএসএম হাফিজুর রহমান, উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুজ্জামান সরদার, এসআই আসাদুজ্জামান আসাদ, এএসআই মুরাদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর