ঝিনাইদহে করোনা প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে করোনা প্রতিরোধে করনীয় বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগ।

আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানরা।

এসময় জানানো হয়, জেলার ৬ উপজেলায় এ পর্যন্ত চীন, ইতালি, অস্ট্রেলিয়া, কুয়েত, সৌদি আরব, দুবাইসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীসহ তাদের পরিবারের ২’শ ৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের বাড়ি থেকে বের না হতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশ না মানলে জেল জরিমানা করা হবে। এছাড়াও করোনা প্রতিরোধে তৃণমুল পর্যন্ত সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র ছড়ানো হচ্ছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর