ঝিনাইদহে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝিনাইদহে জিকে সেচ খালের দু’পাড়ে গড়ে ওঠা দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড। বুধবার সকালে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে এ অভিযান শুরু হয়।

সকাল থেকে বিকাল পর্যন্ত কাতলাগাড়ী বাজারের জিকের প্রধান সেচ খালের পাশে গড়ে ওঠা টিনসেড, কাঁচা-পাকা, আধাপাকা এবং পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

এর নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জিন্নাতুল ইসলাম। এসয় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়। জিকে সেচ খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে এ অভিযান বলে জানান পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর