করোনা নিয়ে গুজব ছড়িয়ে আটক ১

নোভেল করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে কামরুল হাসান রুমি (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৭। র‍্যাব-৭ এর অপারেশন অফিসার পুলিশ সুপার (এসপি) মাসরুকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অপরাধে চট্টগ্রামের কোতোয়ালি থেকে কামরুল হাসান রুমি নামের একজনকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রামের হালি শহরের একটি স্কুলের চারজন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত বলে ফেসবুকে প্রচার করছিলেন।

তিনি আরও জানান, নিজের ফেসবুকে এমন পোস্ট দেওয়ার পাশাপাশি বিভিন্নজনকে মেসেঞ্জারে তিনি এই তথ্য পাঠিয়েছেন। কিন্তু ওই স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, সেই স্কুলের কোনো শিক্ষার্থীই করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

ফেসবুকে এমন গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার কারণেই তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর