পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম নিষিদ্ধ

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াকে সতর্কতা স্বরূপ চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম নিষিদ্ধ করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) বিকাল ৪টায় গণমাধ্যমকে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান।

মাহাবুবর রহমান বলেন, করোনা সংক্রান্ত সর্বোচ্চ সতর্কতা হিসেবে সরকার সহ নানান মহল নানান ব্যবস্থা গ্রহন করছে। যার অংশ হিসেবে সারা দেশে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিনেমা হল বন্ধ রাখা হয়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অধিক লোকের সমাগম বা গণজমায়েতে সংক্রমণের আশঙ্কাও অধিক। তাই জনস্বার্থে পতেঙ্গায় দর্শনার্থীদের ভ্রমণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তিনি আরো বলেন, “জনগণের কাছে আমাদের অনুরোধ বিশেষ প্রয়োজন ব্যতীত যেখানে সেখানে যাবেননা। কোথাও কোন কাজে যেতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম মেনে চলবেন। জ্বর,সর্দি, কাশি যুক্ত কারো সংস্পর্শে থাকবেননা। করোনা সম্পর্কে কোন কিছু জানতে হলে সিএমপি’র বিশেষ কন্ট্রোল রুমের হটলাইনে কল করে যোগাযোগ করুন। এছাড়া সিএমপির বিভাগীয় হাসপাতালে রয়েছে আইসোলেশন ওয়ার্ড। আপনাদের সেবায় সিএমপি’র পক্ষ হতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর