করোনাভাইরাস হয়েছে এমন গুজিব এলাকায় ছড়িয়ে পড়ায় দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়েও নিজ বাড়িতে ফিরতে পারছেন না এক ব্যাক্তি। এলাকার লোকজন সব সময়ই বলে বেড়াচ্ছে তিনি করোনায় আক্রান্ত। তাই বলা যায় একঘরে করে রাখা হয়েছে তাদের।
বাহরাইন প্রবাসী এই ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হতে স্ত্রীকে সঙ্গে নিয়ে আইইডিসিআর এসেছেন।
প্রবাসী ওই ব্যাক্তি জানান, বাহরাইন থেকে চলতি বছরের জানুয়ারির ১৮ তারিখ দেশে আসেন। তারপর নোয়াখালীর স্থানীয় একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসা নিতে এলে সেখানকার ডাক্তাররা তাকে পরামর্শ দেন ভর্তি হতে।ভর্তি হওয়ার পরে সেখানে উন্নত চিকিৎসা না হওয়ায় হাসপাতাল ত্যাগ করে বাড়িতে চলে যান।
তিনি আরও বলেন ‘আমার এভাবে চলে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রচার করেন, করোনা আক্রান্ত ব্যক্তি পালিয়ে গেছে কিন্তু আদৌ আমি করোনাভাইরাস আক্রান্ত কি-না ডাক্তাররা তা চিহ্নিতই করতে পারেনি।’যা
তিনি জানান, আমার বিরুদ্ধে নিউজ করায় আমি এলাকায় যেতে পারছি না। প্রতিবেশীরা ভিন্ন দৃষ্টিতে দেখছে। তাই আজ আইইডিসিআর এ এসেছি নিশ্চিত হওয়ার জন্য। আমি ঢাকায় স্ত্রীকে নিয়ে কখনো আত্মীয়ের বাসায় কখনো হোটেলে কাটাচ্ছি।
বার্তাবাজার/এসজে