ফরিদপুরে পতাকা উত্তোলন দিবস পালিত

স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে ১৯৭১সালের আজকের এই দিনে ফরিদপুরের বোয়ালমারী ডাকবাংলা চত্ত্বরে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

তৎকালীন রাজেন্দ্র কলেজের ভিপি ও জেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে বোয়ালমারীর মাটিতে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেণ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনাসভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, যুদ্ধকালীন কমান্ডার ও তৎকালীন ছাত্রলীগের সভাপতি নওয়াব উদ্দীন আহমেদ টোকন মিয়া, পিপিএসএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান, সাবেক ডেপুটি কমান্ডার সৈয়দ আব্দুর রউফ সিদ্দীকি, জহুরুল হক জহুর, এস এম রকিব আলী প্রমুখ।

আলোচনা সভার পূর্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর