ঈশ্বরগঞ্জে ২৩ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২৩ দিন ধরে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় ফয়েজ আহমেদ অপু নামের ওই মাদ্রাসা ছাত্র। বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপজেলার মগটুলা ইউনিয়নের বল্লবপুর গ্রামের মতিউর রহমানের ছেলে ফয়েজ আহমেদ অপু (২০) ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি মাদ্রাসায় পড়তো। গত ২২ ফেব্রুয়ারি মাদ্রাসা থেকে ছুটিতে যায় বাড়িতে। ছুটি শেষে ২৪ ফেব্রুয়ারি মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও সে মাদ্রাসায় পৌঁছায়নি বলে মাদ্রাসা কর্তৃপক্ষ অপুর বাবাকে জানায়।

ওই অবস্থায় অপুর সন্ধ্যান শুরু করে পরিবারের লোকজন। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরও বন্ধ রয়েছে। ওই অবস্থায় স্বজনদের বাড়িতে ও সম্ভাব্য বিভিন্ন স্থানে অপুর খোঁজ করে কোথাও পায়নি পরিবারের লোকজন। পরে বিষয়টি নিয়ে গত মঙ্গলবার (১৭ মার্চ) ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন অপুর বাবা।
মতিউর রহমান বলেন, বাড়ি থেকে ভালো ভাবেই মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। কিন্তু সে আর মাদ্রাসায় ফেরেনি। অনেক স্থানে খোঁজ করে ছেলের সন্ধান পাননি তিনি। তার ছেলের কোনো অঘটন হল কি তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন তিনি।

ঈশ্বরগঞ্জ থানায় এসআই তানজিল আল আসাদুজ্জামান বলেন, সাধারণ ডায়েরি হওয়ার পর প্রযুক্তির সহায়তা নিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তারা তৎপরতা শুরু করেছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর