সম্ভব হলে আজকের মধ্যেই এই ভাইরাসকে মহামারি ঘোষণা করে গেজেট প্রকাশ করতেও বলেছেন আদালত। করোনা ভাইরাসকে এখনো মহামারি ঘোষণা না করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।
বুধবার (১৮ মার্চ) হাইকোর্টে করোনাভাইরাস নিয়ে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।
আদালত জানান, আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রিট বিষয়ে আদেশ দেওয়া হবে।
করোনাভাইরাস থেকে সুরক্ষায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব। একইসঙ্গে বিদেশ ফেরতদের বাধ্যতামূলক সরকার নিয়ন্ত্রিত কোয়ারেনটাইনে রাখতে নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।
বার্তাবাজার/এমকে