করোনায় প্রাণহানি ৮ হাজার ছাড়াল, আক্রান্ত ২ লাখ

বিশ্বজুড়ে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। যার ফলে প্রাণহানি হযেছে ৮ হাজারেরও বেশী। আক্রান্ত হয়েছেন প্রায় দুই লাখ মানুষ। ১৬৭ টি দেশে ছড়িয়েছে এই সংক্রমণ। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এর প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে এলেও দ্রুত গতিতে বাড়ছে অন্যান্য দেশগুলোতে।

যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে এ প্রা্ণগতী ভাইরাস। ইতালি ও ইরানেও প্রাণ হারিয়েছেন কয়েকশ’ মানুষ। ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইতালিতে। বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ হাজার ৪১৮ জনের। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৩৬৩। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ২২৬ জন। মৃত্যুর হার ৪ দশমিক ২ শতাংশ। সুস্থ হওয়ার হার ৪১ দশমিক ৫ শতাংশ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর