দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত-৪

দেশে আরও ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত এক বয়স্ক ব্যক্তির। বুধবার দুপুর সাড়ে ৩টার কিছু পর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, মৃত ব্যক্তি বিদেশ থেকে আসেননি বা এর মধ্যে বিদেশেও যাননি। তিনি বিদেশ থাকা আসা একজনের সংস্পর্শে এসেছিলেন।

এর আগে, গতকাল মঙ্গলবার ২ জনসহ মোট ১০ জন করোনা আক্রান্ত থাকার কথা জানিয়েছিল আইইডিসিআর। আজকের ৪ জনসহ মোট ১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছে সংস্থাটি। মোট ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডা. মীরাজাদি সেব্রিনা ফ্লোরা।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর