ঠাকুরগাঁওয়ে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেসব্রিফিং ও সেমিনার

” জেনে বুঝে বিদেশ যাই – অর্থ সন্মান দুটোই পাই” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অর্থায়নে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এসময় অন্যদের মাধ্যে উপস্থিত ছিলেন,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রাণালয়ের সচিব শরিফ উদ্দিন, ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দরা। এসময় বক্তরা বিদেশে গমনেচ্ছু কর্মীদের দক্ষতা ও সচেতনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর