করোনা আতঙ্কে ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম করোনাভাইরাস। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এবার ঢাকা মেডিকেল কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার এক জরুরি বৈঠকে কলেজ এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ।

ঢামেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, কলেজে যারা ছাত্র এমবিবিএস-এ অধ্যয়ন করছে তাদের জন্য ৩১ মার্চ পর্যন্ত কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কলেজের সব অফিস খোলা থাকবে। তবে যারা চিকিৎসায় নিয়োজিত তাদের জন্য খোলা।

এছাড়া আজ(বুধবার) সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন এক জরুরি বৈঠকের আয়োজন করেন। দীর্ঘ দেড় ঘণ্টারও বেশী সময় ধরে চলা বৈঠকে করোনা ভাইরাস নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জানানো হয়, ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৪ চিকিৎসককে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর