এবার ঢাকা মেডিকেলের ৪ চিকিৎসক কোয়ারেন্টিনে

প্রাণঘাতী করোনাভাইরাস তো ডাক্তার ছিনে না। তাইতো করোনাভাইরাস সন্দেহে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সবাই ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক।

আজ বুধবার এক জরুরি বৈঠক শেষে ঢামেক হাসপাতালের অধ্যক্ষ খান মো. আবুল কালাম আজাদ বিষয়টি জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাস ধরা পড়ার পর থেকে ঢামেক হাসপাতালে প্রতিদিন আসছে নিউমোনিয়া, জ্বর, ঠাণ্ডা, কাশি নিয়ে অনেক রোগী ।

এদের মধ্যে তিন থেকে চারজন রোগীর কথা শোনার পর তাদের ঢামেকের বাইরে সরকারের নির্দিস্ট করা হাসপাতলে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিলো।সেখানে তাদের করোনাভাইরাস ধরা পড়ে। আর তাদের চিকিৎসা দিয়েছেন যেসব চিকিৎসক-এমন চারজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর