করোনা ভাইরাসের কারনে ধর্মসভা ও অষ্টোকালীন লীলা কীর্ত্তন স্থগিত

নীলফামারীর ডিমলায় কেন্দ্রীয় ঐতিহ্যবাহী মহাশম্নান পীঠধামে করোনা ভাইরাসের কারনে আগামী ২১ ও ২২ মার্চের নির্ধারিত তারিখের মধুকৃষ্ণা ত্রয়োদশী মহাবারুনী স্নান উপলক্ষে সনাতন ধর্মসভা ও অষ্টোকালীন লীলা কীর্ত্তন স্থগিত করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় দুইদিন ব্যাপি ভারত বাংলাদেশের যৌথদল এই ধর্মসভা ও লীলাকীর্তনে অংশ গ্রহন করার সকল প্রস্তুতি সম্পন্য করা হলেও ডিমলা কেন্দ্রীয় ঐতিহ্যবাহী মহাশম্নান পীঠধামের সভাপতি বাবু সুভাষ চন্দ্র সরকার জানান, সারাবিশ্বে করোনা ভাইরাস আতঙ্কের কারনে তা স্থগিত করা হয়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, সারাবিশ্বে কয়েকটি দেশে করোনা ভাইরাস বিস্তারের কারনে ডিমলা কেন্দ্রীয় ঐতিহ্যবাহী মহাশম্নান পীঠধামের নেতৃবৃন্দের সাথে কথা বলে আগামী ২১ ও ২২মার্চের নির্ধারিত তারিখের সনাতন ধর্মসভা ও অষ্টকালীন লীলা কীর্ত্তন স্থগিত করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর