কক্সবাজারের টেকনাফে রাখাইন শ্মশানে মিলেছে ৫০ হাজার পিস ইয়াবা বড়ি। মঙ্গলবার ভোররাতে বিজিবি জওয়ানরা নাফ নদী সংলগ্ন চৌধুরী পাড়া রাখাইন শ্মশানে অভিযান চালিয়ে মাটির নীচে লুকিয়ে রাখা ইয়াবা গুলো উদ্ধার করেন।
টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে পাচার করে আনা ইয়াবার একটি চালান রাখাইন শ্মশানে লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
জব্দকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছেবলে তিনি জানিয়েছেন বিজিবি এই কর্মকর্তা।
কেএ/বার্তাবাজার