দেশে শনাক্ত হলো আরও এক করোনা রোগী

গাজীপুরে ইতারি ফেরত এক প্রবাসীর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশে মোট ১১ জন করোনা রোগী শনাক্ত হলো। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান।

এর আগে মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।

ডা. মো. খাইরুজ্জামান বলেন, (১৪ মার্চ) ইতালি ফেরত ৪৪ জনকে মহানগরীর মেঘডুবি এলাকার মা ও শিশু কেন্দ্র হাসপাতালের কোয়ারেস্টাইনে রাখা হয়। এদের ১৫ মার্চ চারজন ও ১৬ মার্চ চারজনকে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়।

ওই ৮ জনের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গাজীপুরের ওই কোয়ারেন্টাইনে এখনও ৩৬ ইতালি প্রবাসী রয়েছেন। এছাড়া পুরো গাজীপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর