চাল-গম নিয়ে আতঙ্ক সৃষ্টি বা অতিরিক্ত মজুদ করলেই ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
করোনা মোকাবিলায় মানুষ আসা বন্ধ হলেও পণ্য আমদানি বন্ধ হয়নি। এরইমধ্যে নতুন চাল বাজারে আসার সময় চলে এসেছে। ক্রেতাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। চাল ও গম নিয়ে আতঙ্ক সৃষ্টি কিংবা অতিরিক্ত মজুদ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে খাদ্য মন্ত্রাণালয়ে বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, দেশে চাল ও গম পর্যাপ্ত রয়েছে। বর্তমানে সরকারি গুদামে ১৭ লাখ ৩৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে ৩ লাখ ১৯ হাজার মেট্রিক টন গম মজুত আছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।
বার্তাবাজার/এমকে