আইইডিসিআর পরিচালক ফ্লোরাসহ ৩ জনকে আইনি নোটিশ
হোম কোয়ারেন্টাইন সংশ্লিষ্ট বাড়িগুলোর সামনে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলানোর পদক্ষেপ গ্রহণের জন্য আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ ৩ জনকে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী।
বুধবার (১৮ মার্চ) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম এ নোটিশ পাঠান।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব মো. আসাদুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামানকে এ নোটিশ পাঠানো হয়।
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। মরণঘাতী করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮ হাজার। এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে ৭ হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে ৮১ হাজার ৮৮১ জন সুস্থ হয়েছেন। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।
বার্তাবাজার/এমকে