অসাবধানতার কারনে করোনা ভাইরাস ছড়াতে পারে একজন থেকে আরেকজনের দেহে। তেমনি এক ঘটনা ঘটনার অভিযোগ উঠে ভারতে। মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন ইতালি ফেরত করোনা আক্রান্ত ছেলে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলের রিপোর্টে স্পষ্ট হয়, ইংল্যান্ড ফেরত কলকাতার টালিগঞ্জের তরুণের দেহে করোনা ভাইরাস রয়েছে। এ তরুণের মা একজন পদস্থ কর্মকর্তা বলে জানা গেছে। ওই তরুণ ইংল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে।
অবশেষে আক্রান্ত সেই তরুণকে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। তা্র রক্তপরীক্ষা শেষে মঙ্গলবার বিকেলে তার রিপোর্ট এসেছে। রোববার শহরে ফেরা ওই তরুণকে সোমবার বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেন ওয়ার্ডে ওই তরুণকে রাখা হলেও তার কোনও উপসর্গ নেই।
ওই তরুণকে আলাদা থাকার বলা হয়ে ছিলো, কিন্তু তা তিনি শোনেননি। মায়ের সঙ্গে ওই তরুণ গিয়েছিলেন এক সরকারি অফিসে। জানা গেছে, ওই তরুণের বাবা-মা এবং গাড়ির চালককে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তাদের রাজারহাটে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মঙ্গলবার থেকে। ওই তরুণের সহযাত্রীদের খোঁজ চালানোর পাশাপাশি প্রতিবেশীদের কারও সঙ্গে তিনি কথা বলেছিলেন কিনা তাও খোঁজ করে দেখা হচ্ছে।
কেএ/বার্তাবাজার