বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মাস্ক বিতরণ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় আলোচনা সভা ও স্যাভক ফ্রি স্কুলিং চান্দগাঁও শাখার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
দক্ষিণ এশিয়া ভিত্তিক সুবিধাবঞ্চিত পথশিশু বিষয়ক সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, South Asian Voice for Children (SAVC-স্যাভক) এর উদ্যোগে উক্ত আলোচনা সভায় বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করা হয়৷ একই সাথে করোনা ভাইরাস সম্পর্কে শিশুদেরকে সচেতন করা হয়।
উক্ত আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যাভকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান অলী চৌধুরী, ডাইরেক্ট এডভোকেট ইসহাক আহমদ, সেক্রেটারি ইমরান হোসাইন, এড.কবি হুরে জান্নাত, কর আইনজীবী হেলাল উদ্দিন, এডভোকেট আশফাকুর রহমান সহ স্যাভক চট্টগ্রাম মেট্রোপলিটন শাখার কনভেনর, টিম লিডার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এম্বাসাডরবৃন্দ।
বার্তাবাজার/এমকে