করোনা ভাইরাস সচেতনতা এমপি’র লিফলেট বিতরণ
বিশ্বজুড়ে নোভেল করোনা ভাইরাস আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাগুরার শ্রীপুরে ‘করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়’ লিফলেট বিতরণ করেছেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড.সাইফুজ্জামান শিখর।
মঙ্গলবার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকী ও জাতীয় শিশু দিবসের আনুষ্ঠানিকতা শেষে দুপুরে উপজেলার সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন এমপি শিখর।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুৃর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীনসহ অনেকেই।
সাইফুজ্জামান শিখর জানান, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। চিন্তা না করে শুধু মাত্র সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। অনাকাঙ্ক্ষিত চিন্তা-ভাবনা ও মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হচ্ছে।
বার্তাবাজার/এমকে