পাবনায় ৫ হাজার লিটার ট্রেনের চোরাই তেলসহ আটক ১

পাবনার ঈশ্বরদী পাঁচ হাজার লিটার ট্রেনের চোরাই তেলসহ ১ জনকে আটক করেছেন র‌্যাব।

র‌্যাব জানায় গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গরবার ভোর রাতে ঈশ্বরদী বাইপাছ পাকা রাস্তার পশ্চিম পার্শে সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শে’র তিন মাথা মোড় থেকে মিজানুর রহমান (৫০) নামক এক তেল চোরাই কারিকে আটক করে র‌্যাব এবংঈশ্বরদী মোহাম্মাদপুরে তার দোকার থেকে পাঁচ হাজার লিটার ট্রেনের তেল জব্দ করা হয়।

পাবনা র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবির তরফদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি আটকৃতরা দীর্ঘ দিন যাবদ ট্রেনের কুচক্রীদের সাথে যোগ সাজসে তেল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতো। মঙ্গরবার ভোর রাতে ঈশ্বরদী মোহাম্মাদপুর থেকে অভিযান চালিয়ে পাঁচ হাজার লিটার চোরাই তেলসহ ১ জনকে আটক করেছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর